আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রীর প্রাণহানি

সড়ক দুর্ঘটনা, আহত ও নিহতের ছবি, বাংলাদেশি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের আল-কাসিম প্রদেশে ওমরাহ্‌ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরে আসার পথে সড়ক দুর্ঘটনায়  নয়জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন ওমরাহ যাত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যাত্রীরা ওমরাহ্‌ শেষ করে রিয়াদে ফেরার পথে আল-কাসিম এলাকায় এই ঘটনা ঘটে। মদিনা থেকে রিয়াদ দূরত্ব ৮৩৭.৮ কিমি। সেখানে বাসে যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ৪৮ মিনিট।

এর আগেও সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ২০ জন ওমরাহ তীর্থযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছিলেন। তখন যাত্রীদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা গেছে।

বিষয়:পাকিস্তান সড়ক দুর্ঘটনা সৌদি আরব সৌদি আরবে সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…