জনপদ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ১০ হাজার মোটরসাইকেল পারাপার

বঙ্গবন্ধু সেতুতে হাজার হাজার মোটরসাইকেল পারাপার, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ১০ হাজার মোটরসাইকেল পারাপার, যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলের পাশাপাশি মোটরসাইকেল চলাচল সংখ্যাও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের একমাত্র যাতায়াতের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২৪টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২৪টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল চলাচলের সংখ্যা বেশি ছিল। এতে টোল আদায় হয়েছে মোট ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।

মোটরসাইকেল পারাপারে দুর্ভোগ লাঘবে সেতু পূর্ব ও পশ্চিম পাড়ে পৃথক চারটি টোল বুথ বসানো হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীদের এবার কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না।

বিষয়:ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু যমুনা নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…