আন্তর্জাতিক

ভারতে ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে খালি ডেস্ক ও চেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে খালি ডেস্ক ও চেয়ার, শিক্ষার্থীদের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের অন্ধ্র প্রদেশ বোর্ড অফ ইন্টারমিডিয়েট পরীক্ষায় একাদশ ও দ্বাদশ শ্রেনীর পরীক্ষার ফল ঘোষণা করার পর সেখানকার ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়াও অন্ধ্র প্রদেশের আরও দুই ছাত্র আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।

এনডিটিভি জানায়, এই পরীক্ষায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এ বছর একাদশ শ্রেণীতে পাসের হার ছিল ৬১ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ৭২ শতাংশ। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তারা প্রত্যেকেই পরীক্ষায় কম নম্বর পাওয়া নিয়ে হতাশ ছিল।

এর আগে চলতি বছরই ভারতের কলেজগুলোতে বেশ কয়েকটি আত্মহত্যার মর্মান্তিক খবর প্রকাশ পেয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) বিভিন্ন ক্যাম্পাসে এ বছর সন্দেহভাজন আত্মহত্যায় চার জন ছাত্রের মৃত্যু হয়েছে।

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এ বছর ফেব্রুয়ারিতে ছাত্রদের আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায় ভুল করছে যে- শিক্ষার্থীরা তাদের জীবন হারাতে বাধ্য হচ্ছে, তা নিয়ে তিনি ভাবছেন।

বিষয়:অন্ধ্র প্রদেশ আত্মহত্যা ভারত শিক্ষার্থীর আত্মহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…