জনপদ

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ

শিশুদের দগ্ধের ঘটনা, আহত শিশুর চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ আহতদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, সফি আলম, রবিউল, সোহেল, রাসেল, মোবাশের, বসির উল্যা, রশমিদা, জোবায়দা, আমেনা খাতুন। এই তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া।

তিনি বলেন, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। এক পর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে ৫ জন শিশুসহ ৯ জন আহত হয়।

পরে আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…