বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়া নামক দুটি স্থানে সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়া এই দুই জায়গায় পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে। সেখানে দুইটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সেনা ক্যাম্পগুলো স্থাপন হলে এ জাতীয় অপরাধ নির্মূল হবে বলে আশাপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনঃনির্মাণ, সোলার লাইট স্থাপন, সার্কিট ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার বা কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়:কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সেনাক্যাম্প স্থাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…