বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে চারজন এবং ঢাকার বাইরে পাঁচজন। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে দু’হাজার ৬০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার ১৭ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দু’হাজার ৪৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দু’হাজার ৪১০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৮১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত দু’লাখ ৪৪ হাজার ৬৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৩ হাজার ১০৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৫৯৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থা ডেঙ্গু ২০২৩ ডেঙ্গু আপডেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…