জনপদ

বান্দরবানে ৯ জন ‘জামায়াতুল আনসার’ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে গ্রেপ্তার জামায়াতুল আনসার সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে ৯ জন জামায়াতুল আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি তোলা হয়েছে গ্রেপ্তারকৃতদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানে একটি জঙ্গি সংগঠনের ৯ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল রোববার রাতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সহায়তায় গড়ে ওঠা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ সন্দেহভাজন ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বান্দরবানের টংকাবতী এলাকা থেকে এই নয় জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়, এসময় তাদের কাছ থেকে  অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

বান্দরবানে গ্রেপ্তার জামায়াতুল আনসার সদস্যদের অস্ত্র ও সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নতুন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেটওয়ার্কের তথ্য দিয়েছে তারা।

তাদের রিমান্ডে নিতে আদালতে আবেদন করতে যাচ্ছে পুলিশ।

বিষয়:কেএনএফ জঙ্গি জঙ্গি গ্রেপ্তার বান্দরবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…