চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলি, নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলিতে নিহত ৯. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছে।

যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যখন এই হামলার ঘটনা ঘটেছে, তখন বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল। তবে হামলার সাথে ওই উৎসবের কোনো সম্পর্ক আছে কিনা, তা পুলিশ নিশ্চিত করেনি।

Banglabid

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও্রতে দেখা যায় দুইজন বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেডের পার্কিং এলাকার একটি ব্রিজ থেকে বিচের দিকে গুলি ছুড়ছেন। এই ভিডিওটিসহ বেশ কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বিবিসি ভেরিফাই।

অস্ট্রেলিয়ায় গত তিন দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। ১৯৯৬ সালে তাসমানিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৩৫ জন মারা যাাওয়ার পর অস্ট্রেলিয়ার সরকার কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন জারি করেছিল, যে ঘটনার পর থেকে বন্দুক হামলা অনেকাংশে কমে যায়। ঐ ঘটনার পর এই প্রথম অস্ট্রেলিয়ায় পাবলিক প্লেসে বন্দুক হামলার ঘটনা ঘটলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বন্ডি বিচনিহতবন্দুকধারীর গুলিসমুদ্র সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT