চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২৯ বছর পুরনো রেকর্ড ভেঙে এক ইনিংসে ৯ ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফির ম্যাচে ঝাড়খণ্ডের বিপক্ষে এক ইনিংসে বেঙ্গলের ৯ জন ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বিশ্বরেকর্ড। ভেঙেছে ১২৯ বছরের পুরনো রেকর্ড।

সোমবার বেঙ্গালুরুতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ঝাড়খণ্ড। মাঠে নেমে তাদের বোলারদের উপর তোপ দাগেন বেঙ্গল ব্যাটাররা, মেতে ওঠেন রান উৎসবে।

বেঙ্গলের হয়ে সুদীপ কুমার সর্বোচ্চ ১৮৬ রান করেন। সেঞ্চুরি হাঁকান অনুস্তুপ মজুমদারও, করেন ১১৭। ভারতের জাতীয় দলে খেলা মনোজ তিওয়ারি করে যান ৭৩ রান।

রানধারা চলতে থাকে অন্যদের ব্যাটেও। নবম ব্যাটার হিসেবে নামা আকাশ দীপও ঝড় তোলেন, ১৮ বলে ৮ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। বেঙ্গল ৭ উইকেটে ৭৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

ইংল্যান্ডে ১৮৯৩ সালে অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে অস্ট্রেলিয়ার সফরকারী একটি দলের আট ব্যাটার ফিফটি পেরিয়েছিলেন। ১২৯ বছরের পুরনো সেই রেকর্ডই ভাঙল বেঙ্গল।

অজিদের সেই দলের প্রথম আট ব্যাটারের অবশ্য ফিফটি পেরোনো হয়নি সেই ম্যাচে। অন্যদিকে, বেঙ্গলের ব্যাটিং অর্ডারের প্রথম নয় ব্যাটারই খেলেছেন ফিফটি বা ফিফটি পেরোনো ইনিংস।

Reneta

বেঙ্গল-ঝাড়খণ্ড ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটের এক ইনিংসে ৭ ব্যাটারের ফিফটি পেরোনোর এটি ২৭তম ঘটনা। রঞ্জি ট্রফিতে ঘটেছে তিনবার। ১৯৪০-৪১ মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার বিপক্ষে মহারাষ্ট্র, ১৯৪৫-৪৬ মৌসুমে মাইসোরের বিপক্ষে হলকার এবং ১৯৯৬-৯৭ মৌসুমে বিহারের বিপক্ষে বেঙ্গলের কীর্তি আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেঙ্গলরঞ্জি ট্রফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT