অপরাধ

রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৯

রাজধানীতে গ্রেপ্তার প্রাক্তন এমপি সহ ৯ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন এমপি সহ মোট ৯ জন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন, একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিষয়:আওয়ামী লীগ ডিবির অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…