জনপদ

মাগুরায় ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশুটি মারা গেছে

শিশুর মৃত্যুর ঘটনায় মাগুরায় সাংবাদিক ও সাধারণ মানুষের মানববন্ধন ও প্রতিবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশুটি মারা গেছে। আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে তার মৃত্যু হয়। শিশুটিকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে ধর্ষণ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। শোক জানিয়েছে সেনাবাহিনী। ময়নাতদন্তের পর বিকেলেই সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ দাফনের জন্য মাগুরায় গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়।

বিষয়:আইএসপিআর ডক্টর মুহাম্মদ ইউনূস সিএমএইচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…