চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৯:২৭ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে চ্যানেল আই অনলাইন এর ছবি, গেটের সামনে কিছু ছাত্র ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় এসব বিষয় নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া শামীম হত্যাসহ সাম্প্রতিক ঘটনাবলী তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের ৪৫ ব্যাচের রাজু আহাম্মদ, ইতিহাস বিভাগের ৪৪ ব্যাচের জুবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের মো. মাহমুদুল হাসান রায়হান, একই বিভাগের ৪৯ ব্যাচের হামিদুল্লাহ সালমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সোহাগ মিয়া, এবং বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আহসান লাবীব।

Banglabid

তাদের সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ- ২০১৮ এর ৩(২)(গ) ধারা অনুযায়ী এ শাস্তি দেয়া হয়। এ আদেশ অদ্য ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বহিষ্কৃতদের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলাও করবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। মামলায় অজ্ঞাতনামা হামলাকারী সাবেক শিক্ষার্থীরাও থাকবে বলে জানান তিনি।

এসময় শামীম হত্যাসহ সাম্প্রতিক ঘটনাবলী তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান উপাচার্য।

Reneta

এর মধ্যে শামীম মোল্লাকে গণপিটুনি ও মৃত্যুর ঘটনা তদন্তে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেনকে সভাপতি করে ৫ সদস্যের, গত ১৫ ও ১৭ জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে জাবিতে সংঘটিত হামলার ঘটনা তদন্তে বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালির সভাপতিত্বে ৭ সদস্যের, এবং ১৮ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবালের বাসায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা তদন্তে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালামকে সভাপতি করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গঠিত তিনটি কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ শিক্ষার্থীছাত্রলীগ নেতা হত্যাজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বহিষ্কারশিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬

ছোট্ট টক ফল, গুণে ভরপুর—আমলকী কেন খাবেন?

আগস্ট ১৩, ২০২৬

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT