চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গফরগাঁওয়ে সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
সিপিবির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামের লড়াকু রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গফরগাঁও উপজেলা শাখা বুধবার (৬ মার্চ) বিকালে স্থানীয় আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পার্টি গফরগাঁও উপজেলা শাখার সদস্য কমরেড সাইদুল ইসলামের সভাপতিত্বে ও যুবনেতা লুৎফর রহমান কাজল ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান আরজু, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, শিশু সংগঠক ও সাংবাদিক আতাউর রহমান মিন্টু , সিপিবি কান্দিপাড়া অঞ্চলের সংগঠক কমরেড খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা ব্রিটিশ বিরোধী লড়াই থেকে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা সহ শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে বর্তমান সময়ের গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন তার বক্তব্যে পার্টির প্রয়াত ও শহীদ কমরেডদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চলমান দুঃশাসন প্রতিহত করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু সহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র কায়েম করতে হবে। তিনি সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করতে সবাইকে সিপিবির পতাকা তলে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

ট্যাগ: কমরেডগফরগাঁওবাংলাদেশ কমিউনিস্ট পার্টিসিপিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের দাবি প্রজ্ঞা’র

পরবর্তী

রাজধানীর জনবহুল সড়কে প্রকাশ্যে কিডনি বিক্রির বিজ্ঞাপন

পরবর্তী
কিডনি বিক্রি করে খামারতে যেতে চান, ফোন নম্বরসহ বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর জনবহুল সড়কে প্রকাশ্যে কিডনি বিক্রির বিজ্ঞাপন

বন্যপ্রাণী রক্ষায় তহবিল গঠনে গুরুত্বারোপের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যপ্রাণী রক্ষায় তহবিল গঠনে গুরুত্বারোপ

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT