বিনোদন

রণবীরের ‘এইটি থ্রি’র সাথে সংঘর্ষ এড়াতে এগিয়ে গেল আল্লুর ‘পুষ্প’র মুক্তি

বাংলাদেশের জনপ্রিয় সিনেমা পুষ্প ও 83 এর পোস্টার, মুক্তির আগ্রহ বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, পুষ্প ও 83 সিনেমার পোস্টার, যা বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য আকর্ষণীয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আল্লু অর্জুনের ‘পুষ্প’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের বড়দিনে। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং এর ‘এইটি থ্রি’। জানা গেছে রণবীরের ছবির সঙ্গে বক্স অফিসের সংঘর্ষ এড়াতে মুক্তির তারিখ বদলেছেন নির্মাতারা। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুনের ছবি।

ঘোষণার শুরু থেকেই আলোচনায় রয়েছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্প: দ্য রাইজ’। কথা ছিল এ বছরের ১৩ আগস্ট মুক্তি পাবে ছবিটি। পরে তা পিছিয়ে ২৫ ডিসেম্বর করা হয়। আরও একবার পিছিয়ে ১৭ ডিসেম্বর চূড়ান্ত করা হলো মুক্তির তারিখ।

‘পুষ্প’তে ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। তার বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। ছবিটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন সুকুমার। তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি।

‘এইটি থ্রি’ ছবিটি ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলকে নিয়ে তৈরি হয়েছে। কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ‘এইটি থ্রি’ পরিচালনা করছেন কবীর খান।

বিষয়:আল্লু অর্জুন এইটি থ্রি পুষ্প রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…