চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭৫ বছরের বৃদ্ধ

ফারুক হোসেনফারুক হোসেন
১২:০৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ, গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি স্থানীয় কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) বিকালে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে বিষা শেখকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত বিষা শেখ উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সির ছেলে।

এরআগে, সোমবার দুপুর ২টার দিকে হরিচন্ডপুর গ্রামের নিজের ভুট্টার জমিতে ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষা শেখ। বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টার জমিতে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিক শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।

শিশুটি বর্তমানে তার মা ও বাবাসহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। মঙ্গলবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Reneta

এদিকে, এ ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৭৫ বছরগাইবান্ধাবৃদ্ধ গ্রেপ্তারশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT