অপরাধ

একদিনে ট্রাফিক আইনে ৭৩৫ মামলা, জরিমানা সাড়ে ২৯ লাখ টাকা

Traffic police checking motorcycle documents on busy street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officers inspecting a motorcycle and rider on a busy street in Bangladesh, with other vehicles and pedestrians nearby. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের সব ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৩৫টি মামলা ও ২৯ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা এবং ১৩২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

আজ রোববার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাতদিন কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৫টি মামলা ও ২৯ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১৩২টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

বিষয়:জরিমানা ট্রাফিক বিভাগ ডিএমপি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…