সুদানে অবস্থানরত ৭’শ বাংলাদেশীকে আগামী ২ থেকে ৩ মের মধ্যে খার্তুম থেকে জেদ্দা পোর্টে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুদান থেকে বাংলাদেশী নাগরিকদের নিরাপদে ফেরত আনতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।







