রাজনীতি

পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সসহ ৭ গাড়িতে আগুন

পুলিশ হাসপাতাল ও অ্যাম্বুলেন্সসহ গাড়িতে অগ্নিসংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডে পোড়া গাড়ি ও ধোঁয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও দমকল বাহিনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল চত্বরে ঢুকে একটি অ্যাম্বুলেন্স, একটি মাইক্রোবাস ও পাঁচটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে বিএনপি’র নেতাকর্মীরা। এই সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার (২৮ অক্টোবর) সংঘর্ষ চলাকালে বিকেল ৩ টার দিকে হাসপাতাল চত্বরে ঢুকে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বিকেল সোয়া ৩টার দিকে হাসপাতালের ফটক ও হাসপাতাল চত্বরে রাখা পাঁচটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্টরা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে গিয়ে প্রথমে সড়কে প্রতিবন্ধকতার মুখে পড়েন। এ সময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছিল। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের ফটকে আগুন নেভায়। এর আগেই পাঁচটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস পুড়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন জানান, বিএনপির নেতাকর্মীরা হাসপাতাল চত্বরে ঢুকে গাড়িতে আগুন দেয়।

বিষয়:অ্যাম্বুলেন্স পুলিশ পুলিশ হাসপাতাল বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…