চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাঁচ স্থানে ৭ গাড়ির সংঘর্ষ, আহত ৩৪

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
১২:৩৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ স্থানে বাস-ট্রাকসহ গাড়ির সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ স্থানে বাস-ট্রাকসহ গাড়ির সংঘর্ষ

মুন্সিগঞ্জে ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে যাত্রীবাহী বাস-ট্রাকসহ অন্যান্য ৭টি যানবাহন। এতে আহত হয়েছে বাস-ট্রাকের ড্রাইভারসহ কমপক্ষে ৩৪ জন।

ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার ২ জানুয়ারি গভীর রাত দুইটার সময় শ্রীনগরের ছনবাড়ী ব্রিজের ওপর উঠার সময় দক্ষিণাঞ্চলগামী যাত্রী বোঝাই গোল্ডেন লাইন পরিবহনের পিছনে সাদ আবদুল্লাহ পরিবহন ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনে চলা ১টি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মুহূর্তের মধ্যে পিছন থেকে এসে আরেকটি যাত্রীবাহী বাসে ধাক্কা দিলে একেই সঙ্গে ৪টি গাড়ি পিছনে সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়।

এ সময় দুই বাসের যাত্রীসহ ১৭ জন আহত হয়েছে। এতে একটি বাসের ড্রাইভার দুমড়ে-মুচড়ে যাওয়া সামনের অংশে আটকে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে, ঢাকা মেডিকেলসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আটকে পড়া বাসের ড্রাইভারকে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে বাসের সামনের অংশ কেটে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরন করা হয়।

এর আগে রাত ১টার দিকে একই স্থানে একটি চলন্ত ট্রাককে পিছনে থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ভেঙে ট্রাকের পিছনে ঢুকে যায়। এসময় আহত হয় ৫ জন। এসময় এক্সপ্রেসওয়ের মূল লেইনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিকল্প রাস্তা হিসেবে ছনবাড়ী ব্রিজের উপর দিয়ে গাড়ি না উঠিয়ে ব্রিজের নিচ দিয়ে গাড়ি নামিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার ১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বেজগাও বাসস্ট্যান্ডে মাওয়াগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাসে পিছন থেকে আরেকটি বাস এসে সামনের বাসটি ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়।

Reneta

এসময় আহত হয় ১২ জন। তাদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ৪টার দিকে লৌহজংয়ের উত্তর মেদেনী মন্ডল মিনার মসজিদের পাশে আকিজ কোম্পানির মালামাল নিয়ে কেরানীগঞ্জ থেকে চুয়াডাঙ্গাগামী কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ড্রাইভার গাড়ির ভিতর আটকা পড়ে। এতে গুরুতর  আহত হয়েছে ড্রাইভার।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন,  ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে গাড়ি নিয়ে যাওয়া কষ্টকর হচ্ছে। ফায়ার ফাইটাররা দীর্ঘ সময় প্রাণপন চেষ্টা করে ড্রাইভারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। বাস ও পিছনের ট্রাক হাঁসাড়া হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৩৪ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েবাস-ট্রাকসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT