বাংলাদেশ

দেশে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত

নতুন করোনার ভ্যারিয়েন্ট এনবি১৮১ এর ছবি, ভাইরাসের কণিকা দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, করোনার নতুন ভ্যারিয়েন্ট এনবি১৮১ এর ছবি, ভাইরাসের কণিকা ও সংক্রমণের ঝুঁকি বোঝানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে দেশে শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০২ জনে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৪ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০৬ জনে।

বিষয়:করোনা করোনা শনাক্ত করোনা শনাক্ত রোগী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…