আন্তর্জাতিক

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত উড়োজাহাজের ছবি, ক্ষতিগ্রস্ত অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত উড়োজাহাজের ছবি, ক্ষতিগ্রস্ত অবস্থা, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলে এক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার ২৮ জানুয়ারি ব্রজিলের মিনাস গেরিস অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকাজে নিয়োজিত দমকলবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি সাও পাওলো অঞ্চলের ক্যাম্পিনাস থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার কিছু সময় পর স্থানীয় সময় সকাল ১০টায় বিমানটি বিধ্বস্ত হয়।

গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, উড়োজাহাজের ধংসস্তূপ ছড়িয়ে আছে। বিমানটি যে স্থানে বিধ্বস্ত হয়েছে সেখানে পাহাড়, গাছ এবং বনজঙ্গলে ঘেরা ছিল।

গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, এতে ১৪ জন নিহত হয়। দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটেছিল।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…