চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৭ জনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৩৮ রোগী।

বুধবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়। এতে বলা হয়, বুধবার যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৬ জনে। আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হল ৫৩ হাজার ১৯৬ জন।

বরিশাল ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, খুলনা বিভাগের হাসপাতালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৫৭ জন, ঢাকা বিভাগে ১৮০ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ১৫৪ জন, খুলনায় ১০৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ১০৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৯ হাজার ১০১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন; আর ১৯৬৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

Reneta

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩০ হাজার ৭০৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৮৯ জন।

অক্টোবরের প্রথম ২৩ দিনে ২২ হাজার ২৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১০৩ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু ২০২৪ডেঙ্গু আপডেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT