কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরিতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাতজন হলো- মোহাম্মদ আফজাল হোসেন (৩৫) পিতা- আজাদ, সোহরাব হোসেন (৪০), পিতা- আলম। সালেক (৪৫),
পিতা- ফজলুর রহমান, সর্ব, সাং-খালিবপুর, থানা- নবাবগঞ্জ, দিনাজপুর। সুমন (২১), পিতা-পলাশ। বিষু (৩৫), আবু হোসেন (৩০), পিতা- মজিরুল ইসলাম, আব্দুর রশিদ (৫৫), পিতা- রকিবুল্লা সর্ব, সাং- ভাইঘর, থানা- বিরামপুর, দিনাজপুর।

জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা ১৩ জন যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং ৬ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিষয়:ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাউদকান্দি সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…