চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপ প্রবাসীদের ৭ দাবি অন্তর্বর্তী সরকারের কাছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A
প্রবাসী বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দাবি তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন।

সম্প্রতি সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে প্যারিসে আয়েবা সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুবিধা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশের ভিসা ঢাকা থেকে প্রাপ্তি সহজিকরণ, বিদেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট দালালমুক্ত করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ, জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড প্রদান, প্রবাসীদের যার যার দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেয়ার ব্যবস্থা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ।

Banglabid

এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়িমত বাংলাদেশীদর বৈধতার জন্য উদ্যোগ গ্রহন এবং অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট মূল্য হ্রাসে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন এবং বাংলাদেশ কো-অর্ডিনেটর তানবীর সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারইউরোপ প্রবাসীইউরোপ প্রবাসীদের ৭ দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT