ডেঙ্গুতে ৭ মৃত্যু
হাসপাতালে ভর্তি ১১৩৯

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এই সময়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮২৯ জন, বাকি ২ হাজার ৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া খুলনা বিভাগে দুইজনের এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ১১২ জন রোগী সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭ হাজার ৯৬৩ রোগী।






