অপরাধ

মধ্যরাতে মোহাম্মদপুরে সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৭

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা সদস্যরা সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা সদস্যদের ছবি, যেখানে তারা অস্ত্র ও সামরিক পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মধ্যরাতে অভিযান চালিয়ে ২টি বিদেশী রিভালবার ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।

আরও জানানো হয়, মুনিয়া সোহেলকে আটক করতে পারেনি অভিযানিক দল। তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এসময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার উদ্ধার করে তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

বিষয়:জেনেভা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…