অপরাধ

মোহাম্মদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাসিম গ্রেপ্তার

নাসিমসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ভাইরাল শীর্ষ সন্ত্রাসী নাসিম গ্রেপ্তার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী এস কে নাসিমকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার এস কে নাসিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকে থাকতেন। তিনি জেনেভা ক্যাম্পের সাবেক চেয়ারম্যান এসকে জিলানী উরফে কানা জিলানীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এস কে নাসিম তিনটি হত্যাসহ ৫টি মামলা রয়েছে।‎ জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিদের অধিপত্য বিস্তাররে সংঘর্ষে বৃহস্পতিবার এক যুবক নিহত হয়। এ সংঘর্ষের সময় নাসিমকে পিস্তল ও সামুরাই হাতে হামলা করতে দেখা যায়।

জেনেভা ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়:জেনেভা ক্যাম্প মোহাম্মদপুর শীর্ষ সন্ত্রাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…