অপরাধ

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে আহত ২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের ছবি, রোগী ও দর্শনার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে রোগী ও দর্শনার্থীদের ভিড়, জরুরি পরিস্থিতি ও চিকিৎসা সেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ক্যাম্পটিতে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সবশেষ বুধবার রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকালে ক্যাম্পের ভেতর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হন ওমর ফারুক ও মো. লিটন নামে দুই যুবক।

তাদের দুই জনেরই পায়ে ও হাতে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি তদন্ত করছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিষয়:আহত ২ ককটেল বিস্ফোরণ জেনেভা ক্যাম্প মোহাম্মদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…