অপরাধ

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৭

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- কাউসার (১৯), ইব্রাহিম (১৯), আল আমিন (২০), রাসেল (২০), শহিদুল ইসলাম শাওন (২২), নুর উদ্দিন (৪৩) ও পারভেজ (২৩)।

মেহেদী হাসান বলেন,গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দস্যুতা মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ওয়ারেন্টসহ একজন, মাদক মামলায় একজন, সন্ত্রাস বিরোধী আইনে একজন, জিআর ওয়ারেন্টে একজন ও অন্যন্য মামলায় একজন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিষয়:গ্রেপ্তার ৭ পুলিশ মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…