আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালি সাগর অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার বালি সাগর অঞ্চলে ভূমিকম্পের সংকেত বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিগন্যাল বিশ্লেষণের ছবি যেখানে ভূমিকম্পের সংকেত দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার বালি সাগর অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ০ মাত্রা রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০১ কিলোমিটার উত্তরে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার নীচে ছিল।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১। ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেঙ্গারার বাংসালের কাছে ভূমিকেন্দ্রের নীচে ৫২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে,সমুদ্রতলের গভীরে ভূমিকম্পের ফলে সুনামির কোনো হুমকি নেই।

বিষয়:ইন্দোনেশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…