চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি হজযাত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি হজযাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৭৭ ফ্লাইটে ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

বুধবার (২৮ মে) হজ-সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আইটি হেল্প ডেস্কের তথ্যমতে, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৬৩ হাজার ৬৯৭ জন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিয়েছে। সাউদিয়া এয়ারলাইনস ৬৪টি ফ্লাইটে নিয়েছে ২৪ হাজার ৩৮৭ জনকে, আর ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে পরিবহন করেছে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। মক্কায় ৬ জন এবং মদিনায় ৬ জন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক্‌-হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমানের ১১৮টি ফ্লাইটে যাবে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়ার ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাসের ৩৪টি ফ্লাইটে যাবে ১৩ হাজার ৬৫ জন।

Reneta

চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, চলবে ১০ জুলাই পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬৮ হাজার ২৮০ হজযাত্রীসৌদি আরবহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT