হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গুদাম থেকে প্রায় ৫৬ কেজি স্বর্ণ চুরি হয়েছে। কাস্টমসের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীতের যোগসাজোশে এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কাস্টমসের চার সিপাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।






