আন্তর্জাতিক

গাজা যুদ্ধে ৬০ শতাংশ হামাস হতাহত: ইসরায়েল

ইসরায়েলি কর্মকর্তা গাজা যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি কর্মকর্তা গাজা যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যেখানে হামাসের বিরুদ্ধে অভিযান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, গতবছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছেন।

গ্যালান্ট যুদ্ধের প্রথম নয় মাসে পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।

এসময় তিনি নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সঙ্গে কাজ করার জন্যে সৈন্যদের প্রশংসা করেন এবং বলেন, অর্জন অনেক। আমরা হামাস সন্ত্রাসীদের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। ফিলিস্তিনী গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি

তবে গ্যালান্ট হতাহতের কোন সংখ্যা উল্লেখ করেননি। এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা তাৎক্ষণিক কোন পরিসংখ্যান তৈরি করতে পারেনি।

বিষয়:ইসরায়েল হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…