বাংলাদেশ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা ও মশার উপদ্রব, রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা সিটিতে ৪ জন এবং সিটির বাইরে ২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেলেন ১০৬ জন। 

আজ রোববার ১৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ ২৪ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৭৪১ জন এবং সিটির বাহিরে ৬৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

 

বিষয়:৬ জনের মৃত্যু ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…