স্বাস্থ্য

হামে আরও ৬ জনের মৃত্যু

হামে আরও ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৮৬, সিলেটে ১৮৬, বরিশালে ১০৭, ময়মনসিংহে ১০৭, খুলনায় ১০৮, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৫ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

এ সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। তাঁদের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

বিষয়:স্বাস্থ্য অধিদপ্তর হামে মৃত্যু হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…