আন্তর্জাতিক

ইরানের তেল কেনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ৬ ভারতীয় প্রতিষ্ঠান

সমুদ্রের মধ্যে একটি বিশাল তেল ট্যাঙ্কার চলন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের মধ্যে একটি বিশাল তেল ট্যাঙ্কার চলন্ত অবস্থায়, যা আন্তর্জাতিক জাহাজ পরিবহন ও তেল সরবরাহের জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরান থেকে অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল কেনার অভিযোগে ৬টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা বিশ্বের মোট ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের ৬টি প্রতিষ্ঠান রয়েছে।

আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলোর নাম প্রকাশ না করা হলেও জানানো হয়েছে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইরান বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

এই অর্থ পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী—যেমন হিজবুল্লাহ, হুথি বিদ্রোহী এবং হামাসের—পেছনে ব্যয় করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। এই আইনের আওতায় শুধু ভারত নয়, চীন, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভিয়েতনামের কিছু কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, ইরানের এমন অর্থনৈতিক কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রশাসন জানায়, ‘নির্দেশ ১৩৮৪৬’-এর আওতায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের জ্বালানি খাতে বিনিয়োগ করে কিংবা সে দেশের রপ্তানি পণ্য আমদানি করে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া বৈধ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, আমাদের লক্ষ্য হচ্ছে ইরানি সরকারের তহবিলের উৎস বন্ধ করা। কারণ এই অর্থ তারা নিজেদের জনগণের দমন-পীড়ন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ছড়াতে ব্যবহার করছে। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয়:ইরানভারতযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…