বাংলাদেশ

মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

মগবাজার আদ-দ্বীন হাসপাতালে শিশুদের জন্য জরুরি সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজার আদ-দ্বীন হাসপাতালের বহির্দৃশ্য, যেখানে শিশুদের জন্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বুধবার ২৭ মে সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনও জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। হাসপাতালে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।

বিষয়:আদ দ্বীন হাসপাতাল নবজাতক শিশু মগবাজার শিশুর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…