আন্তর্জাতিক

৯০০ ফুট উপরে ক্যাবল কারের তার ছিঁড়ে ৬ শিশু ঝুলছে

Cable car ascending a mountain slope in a foggy landscape. Channel i News - চ্যানেল আই নিউজ

A cable car is seen traveling up a foggy mountain slope, surrounded by mist and rugged terrain. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কারের তার ছিঁড়ে ঝুলছে ৬ জন শিশুসহ মোট আটজন। এতে সবারই প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাদের উদ্ধার কাজ এখনও চলছে। 

বিবিসি জানিয়েছে, আজ ২২ আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ টায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বটগ্রামে পাহাড়ি এলাকায় একটি গিরিখাতের ওপরে ঝুলন্ত একটি ক্যাবল কারের তার ছিঁড়ে গিয়ে এর মধ্যে থাকা ৬ জন শিশু ও ২ জন শিক্ষক কয়েক ঘণ্টা ধরে মাটি থেকে ২৭৪ মিটার বা ৯০০ ফুট উপরে আটকে আছে।

ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হলেও প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। তার প্রায় ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে যায় দেশটির সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইসলামাবাদ ঘটনাস্থল বটগ্রামের উদ্ধারকারীদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

৮ সদস্যের এই দলটি মূলত ক্যাবল কারে করে স্কুলে যাচ্ছিল। ক্যাবল কারটিতে আটকে থাকা এক ব্যক্তি টেলিফোনে জানান, আটকে থাকা শিশুরা প্রচণ্ড ভয় পেয়েছে। সময় যত যাচ্ছে, ততই তারা আশা হারিয়ে ফেলছে। তিনি বলেন, আল্লার দোহাই, আমাদের সাহায্য করুন।

শিশুরা যেই স্কুলে পড়ে সেই স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, ওই পাহাড়ি এলাকায় সড়ক পরিবহণ ব্যবস্থা ভালনা। তাই প্রতিদিন প্রায় ১৫০ শিশু ক্যাবল কারের মাধ্যমেই স্কুলে যাতায়াত করে থাকে।

বিষয়:ক্যাবল কার পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…