বাংলাদেশ

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে ৬ বাসে আগুন

গাজীপুরে বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন ছড়িয়ে পড়ছে, আশেপাশে অন্যান্য যানবাহন ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে ৬ টি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এছাড়া এসময় কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল ও সৌখিন , আজমেরী, বলাকা পরিবহনের ৬টি বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর করে।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ও এক ঘণ্টা ২০ মিনিট পরে গাজীপুর হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:অগ্নিকাণ্ড বাসে আগুন শ্রমিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…