ইন্দোনেশিয়ায় ৬.০ মাত্রার ভূমিকম্প, আহত ২৯

তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, রোববার (১৭ আগস্ট) সকালে সুলাওয়েসিতে ৬.০ মাত্রার ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি ১০ কিমি (৬.২১ মাইল) গভীরে সংঘটিত হয় এবং পোসো রিজেন্সিতে অনুভূত হয়। সংস্থার বরাতে জানা গেছে, অন্তত ২৯ জন আহত হয়েছে, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
এখনও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএনপিবি।
ইন্দোনেশিয়া “প্যাসিফিক রিং অফ ফায়ার” নামে পরিচিত ভূমিকম্প-সক্রিয় অঞ্চলের উপর অবস্থিত, যেখানে পৃথিবীর পেটে সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প ঘটে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






