গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার ইসরাইল বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৫৩ জন। একই সময় লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৬ সদস্য আহত হয়েছে। গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে গাজায় নিহত হয়েছে কমপক্ষে সাড়ে ৪৩ হাজার ফিলিস্তিনি। আর লেবাননে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩ হাজার ১শ৩ জন নিহত হয়েছে।







