ভিডিও নিউজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পুলিশের অভিযান,বসুন্ধরার একটি ভবন থেকে একসঙ্গে গ্রেপ্তার ৫৩ নেতাকর্মী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবন। বৃহস্পতিবার রাতের এই ভবনেই জড়ো হয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুলিশের ভাষ্য, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হন তারা। খবর পেয়ে অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ৫৩ জনকে। পুলিশ বলছে, অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার জব্দ করা হয়েছে।

বিষয়:১৫ আগস্ট আওয়ামী লীগ পুলিশের অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…