আন্তর্জাতিক

ডুবন্ত জাহাজ থেকে ৫০০ বছর আগের মূল্যবান সম্পদ উদ্ধার

প্রাচীন ধাতব ভাঙা অংশবিশেষ, সম্ভবত ৫০০ বছর পুরোনো মূল্যবান সম্পদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ৫০০ বছর পুরোনো ধাতব সম্পদের ভাঙা অংশবিশেষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মানিতে বহু বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে ৫০০ বছরের পুরনো মহামূল্যবান সম্পদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ওই সময়কার মানব সভ্যতার বেশ কিছু নিদর্শনও পাওয়া গেছে 

জার্মানির বন্দর নগরী লুবেকে ট্রেভ নদীতে ডুবে গিয়েছিল জাহাজটি। এর আগে জার্মানির বাল্টিক সাগরে  বেশকিছু যুদ্ধ জাহাজ পাওয়া গেলেও এটিই প্রথম বাণিজ্যিক জাহাজ, যা সে সময়কার বেসামরিক জীবন সম্পর্কে ধারণা দেয়।

উদ্ধার অভিযানে পাওয়া মূল্যবান বিভিন্ন সামগ্রী পরিষ্কার করার পর নথিভুক্ত করে সংরক্ষণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে চীনামাটির বাসন, কারচুপির অংশ, ১৮০টি কাঠের টুকরো।

জাহাজের ধ্বংসাবশেষ থেকে ১৬শ’ শতাব্দীর মানব সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গেছে। সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা জাহাজটি থেকে উদ্ধারকৃত বিভিন্ন মূল্যবান সম্পদের একটি প্রদর্শনীর আয়োজন করেছেন।

বড় ধরণের অগ্নিকাণ্ডের কারণে জাহাজটি ডুবে থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিষয়:জার্মানি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…