চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের উপর হামলাকারীর ৫টি চঞ্চল্যকর তথ্য প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের উপর হামলাকারীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস (২০) এর বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছে।

এর আগে এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল একটি ‘হত্যাচেষ্টা’।

ম্যাথিউ ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। এলাকাটি ট্রাম্প যেখানে সমাবেশ করছিলেন সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।

ভোটার-নিবন্ধন রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, থমাস ম্যাথিউ ক্রুকস একজন রিপাবলিকান হিসেবে নিবন্ধিত ছিলেন।

টমাস ম্যাথিউ ক্রুকস বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হয়েছেন বলে মনে ধারণা করা হচ্ছে। ওয়েস্টার্ন পেনসিলভেনিয়ার দ্য ট্রিবিউন-রিভিউ অনুসারে, তিনি ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে একই বছর ৫০০ ডলার ‘স্টার অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন।

হামলার কিছুক্ষণ আগেও ম্যাথিউ ক্রুকস এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে সজ্জিত ছিলেন বলে স্থানীয় অনেকে দেখেছেন বলে জানান। একাধিক প্রত্যক্ষদর্শী বলছেন, তারা ম্যাথিউ ক্রুকসকে গুলি করার আগে দেখেছিলেন এবং কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।

Reneta

ডোনাল্ড ট্রাম্প যে মঞ্চে সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সেখান থেকে প্রায় ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদে অবস্থান করছিলেন ম্যাথিউ ক্রুকস।

৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলার পর সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করে। পুলিশ বলছে, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর গুলি চালানোর পিছনে ক্রুকসের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধ ট্রাম্পট্রাম্পট্রাম্পের উপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT