চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কেটে নেওয়ায় ৫ জন গ্রেপ্তার

এস কে রাসেল এস কে রাসেল
৯:৩৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৪
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
গ্রেপ্তারকৃত ৫ জনের ছবি, স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কাটা ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আদালতে তোলা হলে আদালতের বিচারক তাদেরকে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়নের ছোট ভাই শফিকুল ইসলাম শরীফ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন -উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রামের রায়খোলা গ্রামের মামুন মিয়া (৩৬), সুরুজ মিয়া (৪৫), মো. শহিদুল ইসলাম (২৪), আলামিন (২৬) ও শাকিব মিয়া (২৪)।

Banglabid

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, কটিয়াদী উপজেলার সতেরদ্রোণ ও রায়খোলা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। বিভিন্ন সময়ে এই দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে। দুই বছর আগে রায়খোলা গ্রামের হুমায়ুন নামের এক ব্যক্তিকে হত্যা করে সতেরদ্রোণ গ্রামের লোকজন। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম নয়ন। নয়নের বাবা শাহজাহান মিয়াও ওই হত্যা মামলার আসামি ছিলেন। পরে অভিযোগপত্র থেকে দুজনের নাম বাদ যায়।

নয়নের উপরে মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন মোটরসাইকেলযোগে উপজেলার গচিহাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে কাছারিপাড়া মোড়সংলগ্ন মুচিবাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ হামলায় নয়নের দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নয়নকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কটিয়াদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিচ্ছিন্ন কবজিসহ একটি রক্তাক্ত চাপাতি উদ্ধার করে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগ‌ঞ্জের ক‌টিয়াদীঢাকা মেডিকেল কলেজ হাসপাতালস্বেচ্ছাসেবক লীগ নেতার কব্জি কাটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমীকরণ মেলাতে পারল না বাংলাদেশ, সেমিতে পাকিস্তান

পরবর্তী

সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি: জিএম কাদের

পরবর্তী
জাতীয় পার্টির নেতারা সংবাদ সম্মেলনে দখল পুনরায় নিশ্চিতের দাবি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি: জিএম কাদের

গাজা যুদ্ধের পরিস্থিতি ও যুদ্ধবিরতির পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান গাজা যুদ্ধে ফের যুদ্ধবিরতির পরিকল্পনা

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT