জনপদ

ফরিদপুরে বাসের ধাক্কায় মা‌হিন্দ্রার ৫ যাত্রী নিহত

ফরিদপুরে বাসের ধাক্কায় মহিন্দ্রার ৫ যাত্রী নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে বাসের ধাক্কায় মহিন্দ্রার ৫ যাত্রী নিহতের ঘটনাস্থলের দৃশ্য, আহত ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন চাকাবি‌শিষ্ট ‘মাহিন্দ্রা’ গাড়ির পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

আজ (৪ জুন) বুধবার ভোর ‌পৌ‌নে ৬টার দিকে উপজেলার চুমুরদী বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে হতাহত সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। কয়েকজন যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। যে বাসটির সঙ্গে ধাক্কা লাগে সেটি ছিল ঢাকাগামী।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…