ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৮৯৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৭৬ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




