চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ লাখ বছর আগের সিন্ধুঘোটকের খুলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে ফরেস্ট শেপার্ড নামক ১৩ বছর বয়সী একজন কিশোর খুঁজে পেয়েছেন বিলুপ্ত প্রজাতির একটি সিন্ধুঘোটকের মাথার খুলি। পরে গবেষণায় জানা যায়, খুলিটি প্রায় ৫০ লাখ বছর আগের এবং মহামূল্যবান। 

সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে একটি বিশাল পাথরের সাথে আটকে ছিলো খুলিটি। সম্প্রতি জানা গেছে, খুলিটির বয়স আশ্চর্যজনকভাবে ৫০ লাখ বছর। কিশোর ফরেস্ট শেপার্ডের নামেই বিজ্ঞানীরা বিলুপ্ত এই সিন্ধুঘোটকের প্রজাতির নামকরণ করেছেন ‘ভ্যালেনিকটাস শেপারডি’।

শেপার্ড এখন ডাক্তারি পড়ছেন, মাত্র ৯ বছর বয়স থেকে জীবাশ্ম সংগ্রহ করার কথা স্মরণ করে তিনি বলেন, আমি একেবারেই ছোট ছিলাম, জীবাশ্ম খুঁজে খুঁজে আনন্দ পেতাম। খোলস, হাঙ্গরের দাঁত এবং তিমির হাড়ের মতো অগণিত জীবাশ্মের সন্ধান পেয়েছি। কিন্তু প্রাচীন সিন্ধুঘোটকের মাথার খুলি আমার কাছে মুকুটের রত্ন।

২০১১ সালে কিশোর ফরেস্ট শেপার্ড সিন্ধুঘোটকের মাথার খুলিটি আবিষ্কার করেন। এর ১১ বছর পর একজন জীবাশ্মবিদ আবিস্কার করেন খুলিটি ৫০ লাখ বছরের পুরনো এবং শেপার্ডের নামেই সিন্ধুঘোটকের এই বিলুপ্ত প্রজাতির নামকরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জীবাশ্মসিন্ধুঘোটক
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT