চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন হতাহত

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
১০:১১ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির হাত রাস্তার উপর পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ফুশিয়ার রহমান মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন তার পরিবারের অপর ৪ সদস্য।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ২টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথী অটো রাইস মিলের সামনে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ফুশিয়ার রহমান মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত এরাদ আলি মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ বলেন, বেলা ২টার দিকে একটি ইজিবাইক সাথী অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফুশিয়ার রহমান মন্ডল। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া ইজিবাইকটিকে থাকা নিহতের পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী ও এক শিশু রয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় ফুশিয়ার রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT