চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজে ডাকাতের হামলার ঘটনায় ৫ জনের মরদেহ ও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ৩ জনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আনা হয়েছে।







